নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তীতে শহরে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Saturday, 23 January 2021

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তীতে শহরে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 


নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২২জানুয়ারি :-

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তীতে শহরে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুরের বিমানে কলকাতা বিমানবন্দরে নামলেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই চপারে ভিক্টোরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর  ১২৫ তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানের সূচনা করবেন মোদী। ভিক্টোরিয়া হলে নেতাজি-জয়ন্তী উদযাপন করা হবে। 

কলকাতা সফরের প্রাক্কালে শুক্রবার সন্ধেয় বাংলায় টুইট করেন মোদী। একুশের ভোটযুদ্ধের মুখে নেতাজি জয়ন্তী উপলক্ষে মোদীর এই বঙ্গ সফর রাজনৈতিক দিকে থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

কলকাতায় আসার আগে টুইটারে বাংলায় নমো লিখেছেন, 'পশ্চিমবঙ্গের প্রিয় ভাই ও বোনেরা,পরাক্রম দিবসের, এই শুভ দিনটিতে আপনাদের মধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কলকাতায় এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আমরা বীর-কেশরী সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাব'।

 কর্মসূচি অনুযায়ী ন্যাশনাল লাইব্রেরির অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। মোদীর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রাজ্যপাল জগদীপ ধনকড়ের। প্রধানমন্ত্রীর সফর ঘিরকে নিরাপত্তার বজ্রআঁটুনিতে মুড়ে ফেলা হয়েছে কলকাতাকে। পুলিশ সূত্রে খবর, শহরের প্রবেশ ও বাহির পথে তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি ড্রোনেও নজরদারি চালানো হবে 

নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে এবার ৮৫ সদস্যের কমিটি তৈরি করেছে কেন্দ্র সরকার। ওই কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, কাজল, নেতাজি গবেষক পূরবী রায়-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। পাশাপাশি, পশ্চিমবঙ্গ সরকারের তরফেও একটি কমিটি তৈরি করা হয়েছে।



No comments:

Post a Comment

Post Top Ad